• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন |
  • English Version

পাকিস্তানের পাশে থাকবে নাকি সন্ত্রাসীদের সঙ্গে তালেবানকে বেছে নিতে হবে

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন


আইএসপিআর মহাপরিচালক

আফগানিস্তানের তালেবান সরকারকে সন্ত্রাসী সংগঠন ও পাকিস্তানের মধ্যে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, তালেবানকে ঠিক করতে হবে—তারা পাকিস্তানের পাশে থাকবে, নাকি সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। পাকিস্তানের অবস্থান আগেও পরিষ্কার ছিল এখনও একইরকম আছে। আমাদের সিদ্ধান্তও একেবারে স্পষ্ট— সবকিছুর আগে পাকিস্তান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এদিকে, আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা ঘিরে গভীর উদ্বেগ জানিয়েছে চীন। উভয় পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং।

আইএসপিআর মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে আফগানিস্তানে ইসলামাবাদের অভিযান অব্যাহত রয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের ২২টি স্থানে আঘাত হেনেছে। সংঘর্ষে কমপক্ষে ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।  এসব হামলায় এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে। এছাড়া অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। এছাড়া প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান বাহিনীর অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে। তবে পাকিস্তানের এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts