• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেবো, এটা আমাদের রেড লাইন

Reporter Name / ২৩৩ Time View
Update : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

[ad_1]

পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, দেশের পররাষ্ট্র কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। এটা আমাদের রেড লাইন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়, বিএনপি থেকে এক সময় দাবি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে আপনাকে পদত্যাগ করতে হবে। এখন আপনিই বিএনপির আবার মন্ত্রী হলেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী হেসে বলেন, আমি তো জোর করে যাইনি। আর সঙ্গে পরিস্থিতিও বদলায়। যারা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের কথা বলছেন, তারা চাইলে আবার ভোট গণনা করুক। গুণতে তো কোনো মুশকিল নেই।

নতুন দায়িত্ব দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বার্থ সম্পূর্ণ রক্ষা করে আমরা বৈদেশিক সম্পর্ক রাখব। জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৈদেশিক নীতিতে সরকার চলবে। সব দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। রোহিঙ্গা বিষয়ে নজর আরও বাড়নো হবে, মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শামা ওবায়েদ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category