• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা “মানহীন পোলট্রি ফিড ও ফিস ফিড পণ্য উৎপাদন ও বিক্রি করার অপরাধে আর আর পি ফিড মিল (ইউনিট-৩), বেলাবো, নরসিংদীকে বিএসটিআই কতৃর্ক মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা” সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু চরকিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীকে আটক করায় ৩জনকে কুপিয়ে জখম তাজুল ইসলামকে ডাকবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর পাঁচ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘বউ মেল ‘ নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু মদনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন, ডাটা এন্ট্রি কার্যক্রমের সূচনা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষ্যে নেত্রকোণায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত – IPCSBDPress

​আমার বিরুদ্ধে বিএনপি সর্বশক্তি দিয়ে নেমেছিল: রুমিন ফারহানা

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাকে শুধুমাত্র আমার আসনের প্রতিদ্বন্দ্বীর সঙ্গেই লড়তে হয়নি, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল। তারা বিষয়টি এমনভাবে নিয়েছিল যে, দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না। আমি রুমিন হয়েছি, শুধুমাত্র বিএনপি একসময় করতাম এজন্য; তারা বলেছিল যে, রুমিনকে হারাতেই হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সরাইলের শাহবাজপুরে নিজ বাড়িতে নির্বাচনে বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমার এই নির্বাচনের প্রস্তুতি ২২দিন বা ২৫ দিনের প্রস্তুতি না। ৫ আগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত চার-পাঁচদিন এলাকায় থাকতাম। এই প্রস্তুতি অনেক আগের। এটা আমার নেতাকর্মীদের প্রস্তুতি। এই জয়টা আমার না, এই জয় আমার ভোটারের। যারা আমাকে ভোট দেয়নি, আমাকে নিয়ে অশালীন কুৎসিত মন্তব্য করেছে- বিএনপির পদধারী নেতারা, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত, তাহলে হয়তো আমি এতো ভোটের ব্যবধানে জিততাম না। মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার জবাব দিয়ে দিয়েছে।

বিএনপির কার্যক্রমে ক্ষোভ জানিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপির আন্দোলন-সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য; সেই আন্দোলনের আমিও শরিক ছিলাম। কিন্তু দলের ১৮ মাসের কার্যক্রমে আমরা দেখেছি কী করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কী করে জুলুম করা যায়, কী করে জমি-ব্যবসা দখল করা যায়, কী করে চাঁদাবাজি করা যায়; আমি কি সেগুলোরও সঙ্গী হব? তাতো নয় নিশ্চই। আমার রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। আমি আশা করব, তারা ২০০১ থেকে ২০২৬ এ যে ভুলগুলো করেছে, তার পুনরাবৃত্তি তাদের হবে না। গত দেড় বছর তারা মানুষকে নানারকমভাবে বিরক্ত করেছে, সেটার পুনরাবৃত্তি হবে না। এটুকুই আমার আশা থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts