• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দিনাজপুরে তুলার বাম্পার ফলন তবে মজুরি নিয়ে হতাশ শ্রমিক – IPCSBDPress আল্লাহ যাকে পছন্দ করে, দুনিয়ার সব শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, নেটদুনিয়ায় প্রশংসিত অভিষেক বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান – IPCSBDPress দেশ অস্থিতিশীল করতে বিদেশে বসে কলকাঠি নাড়ছে ফ্যাসিস্ট হাসিনা রাজশাহীতে ডিবি পুলিশের মাদক-বিরোধী অভিযানে চার ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৬০০ পিস ট্যাপেন্টাডল – IPCSBDPress নারায়ণগঞ্জে পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার – IPCSBDPress এলাকার মানুষ গ্যাস না পেলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেবো শাহবাগে ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

এলাকার মানুষ গ্যাস না পেলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেবো

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন


রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে সারাদেশ চলে। আর আমরা বাড়ির লোক হয়ে গ্যাস পাই না। আমি এমপি হলে ঘরের লোকরে গ্যাস দিতে হবে। আর না হলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী এলাকার বিজয়নগরের চান্দুরা খেলার মাঠে  নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। বুধন্তি ও চান্দুরা ইউনিয়নের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মেম্বার সায়েদ মিয়া ও হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সমন্বয়ক মুন্সি আসাদুজ্জামান, সাবেক বিএনপি নেতা প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, অ্যাডভোকেট জায়েদুল ইসলাম, সায়েদুল ইসলাম, কাজী মঈন উদ্দিন প্রমুখ।

রুমিন ফারহানা বলেন, আমি যা বলি তাই করি। রোববার হবে বৃহস্পতিবার হবে, ৫ লাখ টাকা লাগবে এসব আমি বলি না। আমি ঘরের মেয়ে, আমারে হাঁস মার্কায় ভোট দিলে আপনার মেয়ে, আপনার বোন এমপি হবে। এলাকার রাস্তাঘাটসহ সকল কিছুর উন্নয়ন হবে।এমপি হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিবো। তখন দেখবো কিভাবে চিকিৎসা নিতে হয়। অনেকে বলে আমি এই দুই ইউনিয়ন কেন নিয়েছি; এইটার কারণ হল—এখানে আমার দাদা-দাদির কবর আছে। এই এলাকার মানুষের কাছে আমি ঋণী। এটা আমার বাবার জন্মভূমি। আপনারা আমার বাবা অলি আহাদকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আপনাদের সেবা করতে আমি এখানে এসেছি।

নিজ সংসদীয় এলাকার উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে রুমিন ফারহানা বলেন, আমি সবার সঙ্গে পরামর্শ করে উন্নয়ন কাজগুলো করে যাব। যদি কাজ বাস্তবায়ন করতে না পারি তাহলে পাঁচ বছর পর নিলর্জ্জের মতো ভোট চাইতে আসব না। এলাকায় গ্যাস সরবরাহ, পাবলিক ইউনিভার্সিটি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পৌরসভা করাসহ বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts