• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |
  • English Version

খালেদা জিয়া ছিলেন বাঙালি নারীর প্রেরণা, শক্তি ও সাহসের প্রতীক: আলাল

Reporter Name / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, খালেদা জিয়া ছিলেন শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি ইতিহাস, তিনি মহাকাল, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। প্রতিটি বাঙালি নারীর প্রেরণা, শক্তি ও সাহসের প্রতীক। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি নারী শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হয়, সন্তান শিক্ষিত হলে জাতি শিক্ষিত হয়। সেই নারী শিক্ষার অগ্রদূত খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদের তার প্রাথমিক শিক্ষায় অবদান যুগ যুগ ধরে স্মরণ করিয়ে দেবে। খালেদা জিয়ার ইন্তেকালের পর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। আঞ্চলিক রাজনীতিতেও এর প্রভাব পড়েছে। বিএনপি ক্ষমতায় না থাকা সত্ত্বেও আন্তর্জাতিক শক্তিগুলোর তৎপরতা প্রমাণ করে খালেদা জিয়া ও তার পরিবার কতটা বহুমাত্রিক রাজনৈতিক গুরুত্ব বহন করে।

তিনি বলেন, গভীর শোকের মধ্যেও তারেক রহমান শ্রীলঙ্কার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা রাজনৈতিক বাস্তবতায় এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচারিত হয়েছে, তাতে মনে হয়েছে বিশ্ব যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে। তিনি বারবার বলতেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আল্লাহ সেই আকুতিই কবুল করেছেন।

তিনি আরও বলেন, বিদেশি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকা সত্ত্বেও খালেদা জিয়া দেশের মাটিতেই চিকিৎসা ও মৃত্যুকে বেছে নিয়েছেন। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশকেই বেছে নিয়েছেন। ফ্যাসিবাদের পতনের পর ৭ আগস্ট জাতির উদ্দেশে তাঁর ভিডিও বার্তায় একটি উসকানিমূলক শব্দও ছিল না। প্রতিশোধ নয় তিনি শান্তি, আইন ও ন্যায়বিচারের কথা বলেছেন। এটাই তার অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রমাণ। যুগে যুগে বেগম খালেদা জিয়ার মতো মানুষ জন্মান না। শতাব্দীতে হয়তো একজন জন্মান। আমরা যদি তার চরিত্রের সামান্য অংশও নিজেদের জীবনে ধারণ করতে পারি, তবেই এ স্মরণসভা সার্থক হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts