• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন |
  • English Version

কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত আর বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন

Reporter Name / ৪২৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন


ওসমান হাদির জন্য নীরবতা

পুরো স্টেডিয়ামই ছেয়ে গেল লালসবুজ বেলুনে। প্রায় ২৫ হাজার বেলুন উড়ল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আকাশে। এর আগে শহীদ ওসমান বিন হাদির জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা। কুরআন তিলওয়াতের পর গাওয়া হয় জাতীয় সংগীত। এসব আয়োজনের মধ্যে দিয়ে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ঢাকায় ২৪ ডিসেম্বর বড় আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তা হয়নি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা তিনটায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইনসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলে মাঠের লড়াই। প্রথম দিনে মাঝের বিরতিতে অবশ্য দর্শকদের জন্য গাইবেন ফুয়াদ আল মুক্তাদির। থাকছে আলোকপ্রদর্শনীও।

বিপিএল অবশ্য এবার শুরুর আগেই বিতর্কিত হয়েছে। টুর্নামেন্ট শুরুর এক দিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়েছে বিসিবি। কাল অনুশীলনের সময় বল না পাওয়ায় রেগে সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ ও সহকারী কোচ তালহা জুবায়ের। পরে যদিও ফিরে এসে খালেদ মাহমুদ জানান, ‘ভুলবোঝাবুঝি’র জন্য এমন হয়েছে।

টুর্নামেন্ট শুরুর আগের দিন অধিনায়কদের ফটোসেশনও হয়নি। কারণ, ট্রফি এখনো বাংলাদেশে আসেনি। সব মিলিয়ে গোজামিলের এই আয়োজনে আপাতত স্বস্তি ফেরাতে পারে মাঠের ক্রিকেট। সেই লড়াইয়ের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts