• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

Reporter Name / ১৯৩ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

[ad_1]

মিয়া গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে আমরা জনগণকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বলার জন্য আহ্বান জানাচ্ছি। ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করতে হবে। ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করার মানে হচ্ছে দুর্নীতিকে না বলা, ফ্যাসিজমকে না বলা, দলীয়করণকে না বলা, ভিন্নমতের প্রতি দমনকে না বলা, বিচার, ভোটাধিকার, গণতান্ত্রিক এবং আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে ‘হ্যাঁ’ বলা। ফলে আগামী দিনে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য দেশবাসীকে, সকল ভোটারকে, গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে, ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করার আহ্বান জানাই। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সরকারি শাহ্পুর মধুগ্রাম কলেজ অডিটোরিয়ামে শাহপুর ইউনিয়ন ১, ২, ৩ ও ১২ নং ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডুমুরিয়া উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা যুব সভাপতি বি এম আলমগীর হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা। এছাড়াও তিনি খুলনা-৫ আসনের ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে কর্মসূচিতে অংশ নেন। 

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনিক সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ সকল রাজনৈতিক দলের অধিকারের সুযোগ-সুবিধার সমতা রক্ষা করতে হবে। দেশে বিরাজমান সহিংসতা, সন্ত্রাস, গুলিবর্ষণ ইত্যাদি ঘটনায় দেশবাসী ও জাতি আজ উদ্বিগ্ন। এটা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা, নিয়োজিত কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা এবং সম্মিলিত প্রচেষ্টা ও ভূমিকা অপরিহার্য।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts