• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

যুগে যুগে তরুণ প্রজন্মই দেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে: শারমীন মুরশিদ

Reporter Name / ২০৬ Time View
Update : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

[ad_1]

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই বিপ্লব, প্রতিটি যুগে তরুণ প্রজন্মই দেশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি সৃজনশীল প্রতিষ্ঠান হিসেবে নিজের পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছে। সঠিক নেতৃত্ব, পরিকল্পনা এবং শিক্ষার মান বজায় রাখার কারণেই প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দ্বিতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সংশ্লিষ্ট অনুষদের ডিনরা নিজ নিজ অনুষদের গ্র্যাজুয়েটদের একে একে উপস্থাপন করেন। সমাবর্তন বক্তা ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক একরাম হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা।

শারমীন মুরশিদ বলেন, উত্তরাঞ্চলের খরা, নদীভাঙন এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যাগুলোর স্থায়ী সমাধানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তাদের পাঠ্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে পারে। বিশ্বব্যবস্থা এবং প্রযুক্তিভিত্তিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির দিকে আরও বেশি নজর দিতে হবে।

এবারের সমাবর্তনে ২০২০ সালের সামার সেমিস্টার থেকে ২০২৫ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত মোট ৫ হাজার ৩৮৪ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলের জন্য পাঁচজন শিক্ষার্থী চ্যান্সেলর ও ভাইস-চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড লাভ করেন। অনুষ্ঠান উপলক্ষ্যে পুরো ক্যাম্পাস রঙিন আলো ও বর্ণিল সাজে সাজানো হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষিত ডিগ্রি হাতে পেয়ে অনেক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এই সমাবর্তনকে তাদের শিক্ষাজীবনের একটি মাইলফলক এবং পরিবার ও বন্ধুদের সাথে উদযাপনের একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category