• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন |
  • English Version

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: দিল্লিস্থ দূতাবাস

Reporter Name / ২৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন


বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, তবে দেশটি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম  আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র এ তথ্য জানান। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে ভারত।

হাইকমিশনের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল ও জটিল। এর জন্য পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। কোনো দেশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার জন্ম দেয়, যা সম্প্রতি জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে। ভারত বাংলাদেশের চলমান ঘটনাবলির প্রতি সতর্ক নজর রাখছে ঠিকই, তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts