• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
Test ফতুল্লায় চারদিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র হৃদয়, উদ্বিগ্ন পরিবার নারায়ণগঞ্জে পরিবেশ বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী, বিজয়ীদের পুরস্কার প্রদান নরসিংদীতে র‍্যাব-বিএসটিআইর যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ফতুল্লায় চারদিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র হৃদয়, উদ্বিগ্ন পরিবার মুছলেকায় ছাড়া পেলেন এমপি মান্নানের ছেলে সজীব নারায়ণগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে কারখানার লুন্ঠিত মালামাল উদ্ধার, গ্রেফতার ২ আদমজীতে বড় পর্দায় আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ, খেলা চলাকালীন থাকছে কুইজ প্রতিযোগিতা  মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১

আগামী ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি

Reporter Name / ২৭২ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল না হলে খুব দ্রুত দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দুই-চার দিন অথবা ১০ দিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। নির্বাচনে অংশ নেবেন। দেশের নেতৃত্বে দেবেন। সেই অপেক্ষায় রয়েছি আমরা।

বুধবার (১০ ডিসেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেড়ির মাথা এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।

খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য আ’লীগ সভাপতি মৃত্যুদন্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দায়ী করে এ্যানি বলেন, গত ১৭ বছরের হাসিনার অত্যাচার-নির্যাতনে আপসহীন নেত্রী খালেদা জিয়ার এমন অবস্থা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছিল তাঁকে। শুধু তা–ই নয়, যে খাবারগুলো খেতেন, তাতে বিষ মিশিয়ে দেওয়া হতো। সুস্থ মানুষ জেলে গেছেন। সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন। এর জন্য শেখ হাসিনা দায়ী।

মহিলা দলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এ্যানি বলেন, বর্তমান প্রজন্মের নারীরা দেশের নেতৃত্বে দিচ্ছেন। দেশ বদলে গেছে। এখন আর দেশ আগের জায়গায় নেই। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে। এবার ভোট কঠিন একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ, আওয়ামী লীগ পালিয়ে গেছে। অত্যাচার–নির্যাতন করে ভোট করার মতো পরিস্থিতি তারা রাখেনি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts