• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

অস্ট্রিয়াকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতল বাংলাদেশ

Reporter Name / ৩৪৫ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

[ad_1]

শেষ কোয়ার্টারে অস্ট্রিয়ার দারুণ চাপ কিছুটা ভয় ধরালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। অস্ট্রিয়াকে ৫–৪ গোলে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে সিগফ্রিড আইকম্যানের দল। মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে আজও হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ফর্মে থাকা আমিরুল ইসলাম। বাকি দুটি গোল করেন রাকিবুল হাসান ও হোজাইফা হোসেন। মূল টুর্নামেন্টের শিরোপা লড়াই না হলেও এটি ছিল স্থান নির্ধারণী ফাইনাল। সেই ফাইনাল জিতে ২৪ দলের আসরে ১৭তম হয়ে ট্রফি হাতে তুলে নিয়েছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্ট জুড়েই নজর কেড়েছেন আমিরুল। ছয় ম্যাচে তার এটি পঞ্চম হ্যাটট্রিক। সব মিলিয়ে গোল ১৮টি—এর মধ্যে ১৫টিই পেনাল্টি কর্নার থেকে। তিনি হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচের শুরুতে অস্ট্রিয়া এগিয়ে থাকলেও ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুলের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৭ মিনিটে হোজাইফা এবং ৩৫ মিনিটে রাকিবুলের গোল ব্যবধান বাড়ায় ৩–০ তে। ৪৪ মিনিটে অস্ট্রিয়া ব্যবধান কমালেও ৫০ ও ৫২ মিনিটে দুটি পেনাল্টি স্ট্রোক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল। এরপর অস্ট্রিয়া আরও তিনটি গোল (৫১, ৫৭ ও ৫৮ মিনিটে) করে ম্যাচে উত্তেজনা ফেরালেও সমতায় ফিরতে পারেনি।

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ টুর্নামেন্টে মোট তিনটি জয় পেয়েছে। গ্রুপ পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়া ও ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও হেরেছিল দলটি; দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে একটি পয়েন্ট তুলেছিল। স্থান নির্ধারণী পর্বে ওমানকে ১৩–০ এবং দক্ষিণ কোরিয়াকে ৫–৩ গোলে হারানোর পর অস্ট্রিয়ার বিপক্ষে টানা তৃতীয় জয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতল লাল–সবুজের তরুণরা। উদীয়মান দলগুলোকে উৎসাহ দিতে ১৭–২৪ অবস্থানের সেরা দলকে এই ট্রফি দেওয়ার উদ্যোগ নিয়েছেন এফআইএইচ সভাপতি তৈয়ব ইকরাম।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category