• সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নারায়ণগঞ্জে পরিবেশ বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী, বিজয়ীদের পুরস্কার প্রদান নরসিংদীতে র‍্যাব-বিএসটিআইর যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ফতুল্লায় চারদিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র হৃদয়, উদ্বিগ্ন পরিবার মুছলেকায় ছাড়া পেলেন এমপি মান্নানের ছেলে সজীব নারায়ণগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে কারখানার লুন্ঠিত মালামাল উদ্ধার, গ্রেফতার ২ আদমজীতে বড় পর্দায় আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ, খেলা চলাকালীন থাকছে কুইজ প্রতিযোগিতা  মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপির চেয়ারম্যান

Reporter Name / ২২০ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন


নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বিএলডিপি’র (একাংশ) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। 

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শাহাদাত হোসেন সেলিমের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার বিএনপিতে যোগদানের তথ্য জানায় প্রেস উইং। এর আগে, গত ২৭ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানায় বিএনপি।

মনোনয়ন নিয়ে অনৈক্যের সুযোগ নেই জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি। নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, তবে তা যেন সুস্থ প্রতিযোগিতা হয়। একজনকে প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই অন্যরা রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে যেন, তা মেনে নেন সেই আহ্বান জানান তিনি। এ সময়  লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম বিএনপির মনোনয়ন পেয়েছেন বলেও জানান তিনি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শাহাদাত হোসেন সেলিম ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিগত দিনে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। সেই বিবেচনায় আগেই বিএনপি থেকে তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।’




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts