• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

মওদুদীর ইসলাম আসল ইসলাম নয়, ওইটা পাকিস্তানের ইসলাম: এ্যানি

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন


বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মদিনার ইসলাম আসল ইসলাম। মওদুদীর ইসলাম আসল ইসলাম নয়, ওইটা পাকিস্তানের ইসলাম। 

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের করইতলা এলাকায় বিএনপি-যুবদল, স্বেচ্ছাসেবকদল-ছাত্রদলসহ অংগসংগঠনের ব্যানারে আয়োজিত ধানের শীষের পক্ষে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, মাহবুবুর রহমান লিটন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ, সদস্য সচিব মনসুর আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ ।

এ্যানি বলেন, যারা আল্লাহর ওপর সন্তুষ্টি, আল্লাহর ওপর বিশ্বাস, আল্লাহর প্রতি প্রেম-ভালোবাসা না রেখে শুধু নিজের দলকে ইসলাম ব্যবহারের পন্থা হিসেবে ব্যবহার করতে চান, ওই ইসলাম আসল ইসলাম নয়। মদিনার ইসলাম আসল ইসলাম। মওদুদীর ইসলাম আসল ইসলাম নয়, ওইটা পাকিস্তানের ইসলাম। মওদুদীর ছেলে নিজে তার বাবার বিরোধিতা করেছে। যারা মওদুদীবাদ, মওদুদী ইসলাম নিয়ে ঘরে ঘরে গিয়ে জামায়াত বেহেশতের সার্টিফিকেট দিতে চায়, জান্নাতের কথা বলে, এটা শিরক। এটা হয় না, একটা রাজনৈতিক দল কখনো জান্নাতের টিকিট দিতে পারে না। আমার ইমান, আকিদা, কর্ম, ইহকালে কী করলাম পরকালে তা নির্ধারণ হবে। আমার কর্মের ওপর আমার জান্নাত নির্ভর করবে।

 

তিনি আরও বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তরুণরা এতদিন ভোট দিতে পারেননি। এবার তারা ভোট দেবে। ধানের শীষ যখনই দাঁড়ায় তখনই জিতে৷ ২০০১ ও ২০০৮ এ আপনারা আমাকে ধানের শীষেই ভোট দিয়ে জিতিয়েছেন। এ এলাকার ঘরে ঘরে ধান, ঘরে ঘরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান। যার কারণে যখনই ভোট আসে তখনই ধানের শীষ জিতে।  প্রেসিডেন্ট জিয়া মাত্র ৩৬ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তিনি একজন সৈনিক ছিলেন, মেজর ছিলেন। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তিনি রনাঙ্গণে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। তার ডাকের কারণে তরুণ সমাজ যুদ্ধে নেমে পড়েছেন। তাকে স্বাধীনতার ঘোষক বলা হয়। 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts