• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
শিক্ষাখাতে আ’লীগ সরকারের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গরম কমাতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখবেন নাকি খোলা নদীতে ৯ বছর পড়ে আছে ভাঙা সেতু ১৫ কিমি পথ ঘুরছেন ১০ গ্রামের মানুষ – IPCSBDPress সোনারগাঁওয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ইয়াবাসহ দুইজন গ্রেফতার সোনারগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অতিদ্রুত এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ঘর থেকে দম্পতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার – IPCSBDPress পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব

বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ারে ডাউন, বিভিন্ন ওয়েবসাইটে সমস্যা

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন


ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বড় ধরনের ত্রুটির কারণে বিশ্বজুড়ে বহু ব্যবহারকারীর সেবা বিঘ্নিত হচ্ছে। ফলে ক্লাউডফ্লেয়ারের ওপর নির্ভরশীল অসংখ্য ওয়েবসাইট সাময়িকভাবে অচল হয়ে পড়েছে।

এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত যা বহু গ্রাহককে প্রভাবিত করছে। বিভিন্ন সাইটে সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি ক্লাউডফ্লেয়ার ড্যাশবোর্ড ও এপিআইও কাজ করছে না। বিষয়টির খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্যা সমাধানে কাজ চলছে। খুব শিগগিরই আরও আপডেট দেওয়া হবে।

ক্লাউডফ্লেয়ার এমন একটি প্রতিষ্ঠান যা ইন্টারনেটের গুরুত্বপূর্ণ অবকাঠামো সরবরাহ করে। এটি ওয়েবসাইটকে সাইবার হামলা থেকে সুরক্ষা দেয় এবং অতিরিক্ত ট্রাফিকের সময়ও সাইটগুলোকে সচল রাখতে সাহায্য করে। ফলে তাদের নেটওয়ার্কে ত্রুটি দেখা দিলে ইন্টারনেটের বড় অংশেই প্রভাব পড়ে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts