• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

‘আমি বড় পর্দার অভিনেত্রী, ইউটিউবে ফ্রিতে দেখানো আমার কাজ না’

Reporter Name / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

[ad_1]

অপেশাদারিত্ব নিয়ে ক্ষুব্ধ শাবনূর

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নিজের নতুন সিনেমা ‘রঙ্গনা’-এর কিছু ফুটেজ ইউটিউব ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রযোজনা সংস্থার ওপর তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে তার অভিনয়ে ফেরার খবরে ভক্তরা উচ্ছ্বসিত হলেও এই ঘটনায় গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাবনূর এই ঘটনায় তার ক্ষোভের কথা তুলে ধরেন। 

চলচ্চিত্র জগতে পেশাদারিত্বের অভাব নিয়ে প্রশ্ন তুলে ফেসবুক পোস্টে শাবনূর বলেন, এখনকার সময়ের চলচ্চিত্র জগতে মানসম্মত সিনেমা নির্মাণ কঠিন হয়ে পড়েছে এবং শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান হারাচ্ছেন। আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয়। যদি আমি আগে জানতাম এই প্রজেক্টটি সিনেমাহলের বদলে ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে, তবে আমি কখনই এতে অংশ নিতাম না।’

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ‘রঙ্গনা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয় এবং ভক্তদের উচ্ছ্বাসে শাবনূরও আশাবাদী ছিলেন। মহরতের পর কিছু অংশের শুটিংও করেন। তবে নানা জটিলতায় কাজটি অসম্পূর্ণ থেকে যায়। শাবনূর জানান, প্রযোজকের সঙ্গে কথা ছিল তিনি দেশে ফিরে ডিসেম্বরে বাকি অংশের শুটিং শেষ করবেন। কিন্তু তার আগেই অনুমতি ছাড়া ফুটেজ প্রকাশ করায় তিনি হতবাক। পোস্টে লেখেন, ‘আমি কখনোই বলিনি যে ‘রঙ্গনা’ ছবিতে আর কাজ করব না। তাহলে কেন আমার অনুমতি ছাড়াই ছবির অসম্পূর্ণ ক্লিপগুলো ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হলো? এখন আবার বলা হচ্ছে, পুরনো সব দৃশ্য বাদ দিয়ে নতুন করে শুটিং হবে, যা একদমই গ্রহণযোগ্য নয়।’

শাবনূর শুরু থেকেই প্রযোজনা সংস্থার অপেশাদার আচরণের কথা উল্লেখ করেন। জানান, এই ঘটনায় নিজের দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে, এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের জন্যও এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা। কাজ শুরুর আগেই একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করা হয়, যা ব্যাপক সমালোচিত হয়েছিল। এছাড়া শুটিং ইউনিটে অব্যবস্থাপনা এবং বিদেশে শুটিং ও সম্পাদনার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন তিনি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category