• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ডিসি-এসপিদের বিশেষ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফতুল্লায় যৌথ অভিযানে ৯ মাদক বিক্রেতা গ্রেপ্তার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক ও সম্পাদক রিয়াদ পূর্বাচলে ১৬০ একর জমিতে ‘ক্রিয়েটিভিটি পার্ক’: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ বন্দরে স্কুল ভবনের নিচে এলপি গ্যাস ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা List of Top 10 SEO Expert in Bangladesh চালাকচর ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ত্বকী হত্যা মামলায় জামশেদ শেখ ফের দুই দিনের রিমান্ডে

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি – IPCSBDPress

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন


আপডেটঃ ১২:৫১ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এটি নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি মহাপরিচালক (ডিজি), আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসি, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিসহ বিভিন্ন বাহিনীর মোট ১৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন।এ ছাড়া ইসির চার নির্বাচন কমিশনার, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতকরণ, সহিংসতা প্রতিরোধ, প্রযুক্তিগত নজরদারি এবং মাঠপর্যায়ে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পায় বলে জানা গেছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় ও দায়িত্ব বণ্টনের প্রাথমিক দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts