• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

বিশ্ব ইজতেমায় ২৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

Reporter Name / ৪৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

[ad_1]

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। এই ধাপের দ্বিতীয় দিন যৌতুকবিহীন ২৩ জোড়া বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল মঞ্চে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে হয়।

শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমায় গণবিয়ে আয়োজন করা হয়। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান।

এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে ২৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়। এই ধাপেও বিয়ে পড়ান মাওলানা যোহাইরুল হাসান। এ নিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬ জোড়া বিয়ে হয়েছে।

বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবক।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category