• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা

মো. হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে মাদক, অনিবন্ধিত বেকারিতে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি এবং অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার রসুলপুর, শুকুন্দি ও লেবুতলা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে একজনকে কারাদণ্ড এবং দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে লিটন চন্দ্র নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অনিবন্ধিতভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে নিরাপদ খাদ্য আইনে আল নূর বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, লেবুতলা ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আবুল কালাম নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এসব অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম।

উপজেলার জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, খাদ্যপণ্যের মান নিশ্চিতকরণ এবং অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category