• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে যৌতুক মামলায় দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত পলাতক আসামি মাহমুদুল হাসান রুদ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মাহমুদুল হাসান রুদ্র মনোহরদী উপজেলার হাজীপুর তামাককান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের সিআর মামলা নং-২৪৭(১)/২৪-এ যৌতুকের মামলায় আদালত মাহমুদুল হাসান রুদ্রকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গতরাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মনোহরদী থানার এসআই (নিঃ) আল ইসলাম সঙ্গীয় এসআই (নিঃ) মোবারক হোসেন ও পুলিশ ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, “আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে মনোহরদী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মাহমুদুল হাসান রুদ্রকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category