• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

Reporter Name / ১৪২ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

“সুশিক্ষার পরিবেশ, মানসম্মত পাঠদান—আলোকিত প্রজন্মের প্রত্যয়”—এই প্রত্যয়কে সামনে রেখে নবাগত মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের পাঠদান পদ্ধতি ও সার্বিক শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন।

এ সময় দেখা যায়, টিফিনের পর অধিকাংশ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম। বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করেন ইউএনও।

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পাঠ্যবই সঙ্গে আনা এবং বিজ্ঞানসহ বিভিন্ন বিষয় পড়ানোর সময় শিক্ষকের সঙ্গে খাতায় নিয়মিত প্র্যাকটিস করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও মানসম্মত পাঠদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষিত ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি সম্মানিত অভিভাবকদের সন্তানদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতির বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category