• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

নেত্রকোণায় স্ত্রীকে বালিশ চাপা ও গলাটিপে হত্যার ঘটনায় স্বামীর মৃত্যুদণ্ড – IPCSBDPress

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:০৯ অপরাহ্ণ | জুন ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর বালিশ চাপা ও গলাটিপে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামকে (৪১) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।বুধবার (২৪ জুন) বিকেলে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।তবে মামলায় অভিযুক্ত শফিকুল ইসলামের বাবা তোরাব আলী ও মা সখিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

তিনি কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের বাসিন্দা এবং তোরাব আলীর ছেলে।নির্যাতনে নিহত পারভীন আক্তার (২৬) বারহাট্টা উপজেলার রত্নপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে।মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই শফিকুল ইসলাম তার বাবা-মায়ের সহযোগিতায় যৌতুকের দাবিতে পারভীনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

২০১৯ সালের ২৫ মার্চ শফিকুল ইসলাম তার স্ত্রীর বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক দাবি করেন।পারভীন ওই টাকা আনতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।নির্যাতনের মুখে তিনি বাবার বাড়িতে চলে যান।পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে তাকে পুনরায় স্বামীর বাড়িতে পাঠানো হয়।

কিন্তু এরপরও যৌতুকের দাবিতে নির্যাতন অব্যাহত থাকে।মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ২৬ এপ্রিল গভীর রাতে শফিকুল ইসলাম পারভীনকে মারধরের পর বালিশ চাপা দিয়ে এবং গলা টিপে হত্যা করেন।ঘটনার পরদিন নিহতের ভাই মো. আবু ইউসুফ বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় স্বামী শফিকুল ইসলাম, শ্বশুর তোরাব আলী, শাশুড়ি সখিনা খাতুন এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়।দীর্ঘ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত মূল অপরাধী হিসেবে শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং অপর দুই আসামিকে খালাস দেন।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “২০১৯ সালের এই হত্যাকাণ্ডে স্ত্রীকে নির্যাতনের পর হত্যা করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন।আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category