• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাদকের টাকা না পেয়ে নরসিংদির শিবপুরে ছেলের হাতে খু*ন হলেন মা।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ২৯২ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

মো হিমেল মিয়া।

মনোহরদী, নরসিংদী।

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার নামের এক মা। রোববার সকালে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর হতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার (০৩ মে) দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাবের হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার নারী শামসুন্নাহার (৭০) উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক মাষ্টারের ২য় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাষ্টারের ২য় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী, বড় ভাই প্রবাসী। বাড়ীতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। শনিবার দিবাগত রাতের কোন একসময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে রোববার সকাল ৯ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভিতরে তার মাকে দরজার হাতলে আটকাইয়া হত্যা করে।হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙ্গাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category