• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এনডিএ চেয়ারম্যান রাজীবকে গাবতলী সোসাইটির শুভেচ্ছা মনোহরদীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত যুবক নিহত হয়েছে। ভুয়া ভিডিও বানিয়ে প্রবাসীর স্ত্রীর ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র পাপিয়ার হ্যাটট্রিকে নাটোরকে উড়িয়ে দিল রাজশাহী – IPCSBDPress ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে জামায়াত আমীরের আগমন ঘিরে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ডিবির তিন সদস্যকে গণপিটুনি, গুরুতর আহত অবস্থায় উদ্ধার নরসিংদীতে রেস্টুরেন্টে গোপন কক্ষ বানিয়ে অ’সামাজিক কার্যকলাপ: ‘শখের হাড়ি’ সিলগালা, জরিমানা বন্দরে ৫ পলাতক আসামি গ্রেপ্তার

পাপিয়ার হ্যাটট্রিকে নাটোরকে উড়িয়ে দিল রাজশাহী – IPCSBDPress

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন


আপডেটঃ ২:০১ অপরাহ্ণ | জুন ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীতে অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতায় দারুণ জয় পেয়েছে স্বাগতিক রাজশাহী জেলা।বুধবার (১৭ জুন) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রাজশাহী ১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ২৯ মিনিটে।রাজশাহীর হয়ে নীলা জয়সূচক গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে সরব থাকলেও শেষ পর্যন্ত নীলার গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে নাটোর জেলাকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায়।এ ম্যাচের নায়িকা ছিলেন পাপিয়া।তার হ্যাটট্রিকের সুবাদে প্রতিপক্ষের জালে একের পর এক গোলের বন্যা বইয়ে দেয় রাজশাহীর কিশোরীরা।বিজয়ী দলের হয়ে পাপিয়া ৫ গোল করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন।

এছাড়া রাফিকা দুটি এবং মমিতা ও তামলিনা একটি করে গোল করেন।একতরফা এ জয়ে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে রাজশাহী।প্রতিযোগিতার ধারাবাহিকতায় আজকের ম্যাচ গুলোতে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়া জেলা অংশ নেবে।টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ গুলো ঘিরেও ফুটবল-প্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts