• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

চালাকচরে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড,

Reporter Name / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

[ad_1]

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চালাকচর কলা বাজার সংলগ্ন এলাকায় ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে দুই যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) পরিচালিত অভিযানে সুমন (৩৫), পিতা- হেলাল উদ্দিন, গ্রাম- বীরআহাম্মদপুর, খিদিরপুর এবং রিপন (২৮), পিতা- মিয়াজ উদ্দিন, গ্রাম- চালাকচর, মনোহরদীকে ইয়াবা সেবন করে জনসম্মুখে উশৃঙ্খল আচরণ করার সময় হাতেনাতে আটক করা হয়।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় উভয়কে ৪ (চার) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

অভিযানে মনোহরদী থানার এসআই বিল্লাল সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের চলমান অভিযানে সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category