• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন |
  • English Version

সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৩৫ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়,  দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে হাজী কুটু শিকদার (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এর আগে একই দিন ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম মুন্না ওরফে সাহিদ (৩৪) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে ১০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts