• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: মনোহরদীতে শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে মোঃ নাজিম উদ্দিনকে সম্মাননা প্রদান

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: মনোহরদীতে শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে মোঃ নাজিম উদ্দিনকে সম্মাননা প্রদান
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন খিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন। এ উপলক্ষে তাকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, দক্ষ নেতৃত্ব, প্রতিষ্ঠান পরিচালনায় সফলতা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে মনোহরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, একাডেমিক সুপারভাইজার জলিল মিয়া, পৌর বিএনপির সভাপতি বাবুল মোল্লা, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সরকার বাদল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিরা।
সম্মাননা প্রাপ্তির পর মোঃ নাজিম উদ্দিন বলেন, এই অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, খিদিরপুর ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts