• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
স্ক্রিনশট ফাঁস করে একঝাঁক নায়িকার নাম কেন প্রকাশ্যে আনলেন জয় যারা জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিণতি ভালো হয়নি সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা তিন কারণে ‘অপরাধী’ বর্তমান রাষ্ট্রপতি: জামায়াত আমির নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার কার্য উপদেষ্টাসহ পাঁচ সংসদীয় কমিটি গঠন নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদির রায়পুরায় আধিপত্য নিয়ে দুই বংশের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৪৩৭ Time View
Update : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

 

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের আজ শুক্রবার ২১/৩/২০২৫ তারিখে  মৌহিনীপুরে দুই বংশের আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকালে মৌহিনীপুর গ্রামের বড় বাড়ি বংশ ও জান মাহমুদ বাড়ি বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বড় বাড়ির বংশের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও জান মাহমুদ বাড়ির বংশের নেতৃত্বে রয়েছেন সামসু মেম্বার। চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার ২ জন নিহতের খবর নিশ্চিত করেছেন।

সংঘর্ষে নিহতরা হলেন- মৌহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং বারেক হাজির ছেলে বাশার (৩৫)। নিহতরা সালাম গ্রুপ ও বড় বাড়ির বংশের সদস্য। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দুই বংশেরই লোকজন রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে কয়েকমাস ধরে ওই চরাঞ্চলের সালামের বংশের লোকেরা এলাকার বাইরে ছিলেন। আজ সকালে তারা এলাকায় ঢুকার চেষ্টা করলে অপরপক্ষ শামসু মেম্বারের বাড়ির লোকেরা এলাকায় উঠা প্রতিহত করতে চাইলে সংঘর্ষ বাঁধে। এসময় আমিন ও বাশার নামে দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় অন্তত ১০ জন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, এলাকার পরিস্থিতি এ মুহূর্তে শান্ত আছে। আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। নিহত দুইজনের লাশ রায়পুরা হাসপাতালে হতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts