• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নিতাইগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা জহির গ্রেপ্তার

Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর থানাধীন ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলরের ব্যক্তিগত সহকারী (পিএস) ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা জহিরুল ইসলাম জহিরকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

‎রবিবার (৭ জুন) রাত ৮টার দিকে নিতাইগঞ্জের তোলারাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্লাটিনাম ময়দা মিল এলাকা থেকে জহিরুল ইসলাম জহিরকে পুলিশ আটক করে নিয়ে যায়। তিনি ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলরের পিএস এবং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটির একজন সদস্য ছিলেন বলে স্থানীয়রা জানান।

‎এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জহিরুল ইসলাম জহিরকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

‎ওসি সাজেদুর রহমান বলেন, “তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

‎গ্রেপ্তারের পর জহিরুল ইসলাম জহিরকে সদর মডেল থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category