• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ডিসি-এসপিদের বিশেষ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফতুল্লায় যৌথ অভিযানে ৯ মাদক বিক্রেতা গ্রেপ্তার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক ও সম্পাদক রিয়াদ পূর্বাচলে ১৬০ একর জমিতে ‘ক্রিয়েটিভিটি পার্ক’: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ বন্দরে স্কুল ভবনের নিচে এলপি গ্যাস ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা List of Top 10 SEO Expert in Bangladesh চালাকচর ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ত্বকী হত্যা মামলায় জামশেদ শেখ ফের দুই দিনের রিমান্ডে

এক ব্যক্তির নামে একটার বেশি অটোরিকশার লাইসেন্স নয়: নাসিক প্রশাসক

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় নতুন করে ব্যাটারিচালিত অটোরিকশার নম্বর প্লেট বা লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে একজনকে একটির বেশি লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। শুধু তাই নয়, লাইসেন্সধারী ব্যক্তিকেই নিজে গাড়ি চালাতে হবে।

 

রোববার (৭ জুন) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

 

শৃঙ্খলা ফেরাতে আসছে বিশেষ কমিটি

এই পুরো প্রক্রিয়াটি তদারকি করার জন্য জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিকেএমইএ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

 

সভায় উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রশাসক বলেন: “আপনাদেরকে দায়িত্ব দেওয়ার কারণ হলো—আপনারা তদন্ত করে নিশ্চিত করবেন যেন একজন ব্যক্তি একটির বেশি লাইসেন্স, লোগো কিংবা প্লেট না পান। কাউকে কোনোভাবেই একটির বেশি দেওয়া যাবে না। প্রয়োজনে যদি লাইসেন্সের সংখ্যা কমেও আসে, তাও সিদ্ধান্ত নেবে এই কমিটি।”

 

চালকদের জন্য আইডি কার্ড ও পূর্ণ স্বাধীনতা

প্রশাসক সাখাওয়াত হোসেন খান আরও জানান: যারা লাইসেন্স পাবেন, তাদেরকে একটি করে আইডি কার্ড দেওয়া হবে। এই আইডি কার্ডের নকশা ও নিয়ম কমিটিই নির্ধারণ করবে। সিটি কর্পোরেশন এলাকায় যানজট পরিস্থিতি কেমন থাকবে, তা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ বিষয়ে কমিটিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

 

উক্ত মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন: নূর কুতুবুল আলম (ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, নাসিক), আজগর হোসেন (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) ও মঈনুল ইসলাম (নগর পরিকল্পনাবিদ), সোহেল রানা (অতিরিক্ত পুলিশ সুপার – ট্রাফিক), রফিউর রাব্বি (আহ্বায়ক, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন), মাহবুবুর রহমান মাসুম (সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব), আফজাল হোসেন পন্টি (সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব), মোর্শেদ সারোয়ার সোহেল (সহসভাপতি, বিকেএমইএ), আহমেদুর রহমান তনু (পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স), আবুল কাউসার আশা (নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব) প্রমুখ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts