• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরন অনুষ্ঠিত

Reporter Name / ২৭৬ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরন অনুষ্ঠিত।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহামুদ, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী পৌর বিএনপির আহ্বায়ক বদরুল ইসলাম মোল্লা বাবুল, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সরকার বাদল, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহামুদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মশার প্রজননস্থল ধ্বংসে ভূমিকা রাখতে হবে।”
সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে পারি। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পরে র‌্যালি শেষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category