• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

পরকীয়া বিরোধের জেরে বন্দরে প্রাক্তন স্বামীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সম্পর্ক ও তালাককে কেন্দ্র করে প্রাক্তন স্বামীর ওপর সংঘবদ্ধ হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন কলাবাগ এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪২)।

 

এ ঘটনায় আহত সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাইফুল ইসলামের সাবেক স্ত্রী মোছা. রাবেয়ার সঙ্গে স্থানীয় শাহী মসজিদ এলাকার রোহান (২৬) নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে দীর্ঘদিন পারিবারিক কলহ চলার পর প্রায় ছয় মাস আগে সাইফুল ইসলাম তার স্ত্রীকে তালাক দেন।

 

শুক্রবার সকালে ঝাউতলা এলাকায় যাওয়ার পথে রোহান তার পথরোধ করে। একপর্যায়ে অর্থের বিনিময়ে সাবেক স্ত্রী রাবেয়ার সঙ্গে পুনরায় মিলনের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় রোহান ক্ষিপ্ত হয়ে তার সহযোগী আব্দুল্লাহ (২৬), কামাল (৩৪) এবং আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনে বলে অভিযোগে বলা হয়েছে।

 

পরে তারা লোহার এসএস পাইপ দিয়ে সাইফুল ইসলামের ওপর হামলা চালায়। একপর্যায়ে রোহান দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে তার মাথায় কোপ দেয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

 

তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের মাথায় গভীর ক্ষত হওয়ায় তিনটি সেলাই দিতে হয়েছে।

 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category