• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার নিজে বাঁচতে কর্মীদের বলির পাঠা বানালেন যুবদল নেতা রনি বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ব্যবসায়ির সংবাদ সম্মেলন পুলিশের সিসি ক্যামেরার আওতায় আইভী বিএনপি নেতা পরিচয়ে শিমরাইলে লেগুনা থেকে মাসে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ নরসিংদীর মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকে পেটালো যুবদল নেতা রনি বাহিনী বক্তাবলীতে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করল সরকার ফতুল্লায় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বক্তাবলীতে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ জুন ) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

 

অভিযানকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকার দুইটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—বক্তাবলীর পূর্ব গোপালনগরের সান ব্রিকস ম্যানুফেকচারার (জরিমানা ১ লাখ ৩০ হাজার টাকা) এবং 

মেসার্স এএসবি ব্রিকস ম্যানুফ্যাকচারার (জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা)।

 

অভিযানে দুইটি ইটভাটা থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত কার্যক্রম বন্ধ রাখতে মালিকপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণ রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

তারা আরও জানান, পরিবেশ সংরক্ষণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts