• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

কারামুক্ত হয়ে চুনকা কুঠিরে আইভী, বিচার বিভাগ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

Reporter Name / ৬০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভী দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে রাত সাড়ে ১২টার দিকে নিজ শহর নারায়ণগঞ্জে ফিরে দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটিরে’ পৌঁছান।

আইভীর বাড়ি ফেরাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে বাড়ির আশপাশে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আইভীর বিরুদ্ধে থাকা ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল থাকার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

 

এদিকে জামিনে মুক্তি পেয়ে আইভীর বাড়ি ফেরার খবরে চুনকা কুঠিরের সামনে ছুটে আসে বিপুল সংখ্যক নেতাকর্মী। 

 

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন সাবেক এই মেয়র। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন লাভ করেন তিনি। সর্বশেষ অবশিষ্ট আইনি জটিলতাও নিষ্পত্তি হওয়ায় কারামুক্তি পান আইভী।

কারামুক্তির পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সেলিনা হায়াৎ আইভী বিচার বিভাগ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, আমার মত অনেক কারাবন্দি মায়েরা আছে, আমার মত নিরপরাধ, আশা করি সরকার তাদের প্রতি সদয় হবেন। 

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts