
দেশ ও জাতির কল্যাণ কামনায় ঈদ শুভেচ্ছা জানালেন আশিকুর রহমান মানিক
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আশিকুর রহমান মানিক।
মঙ্গলবার বিকেলে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসব মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, বরং ত্যাগের শিক্ষা গ্রহণেরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে জন্য সবাইকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় আশিকুর রহমান মানিক দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন এবং খিদিরপুর ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আযহার ত্যাগের আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।