• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

হার্ভার্ডে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় সিআইপি হাসান মিয়া খোকনকে সংবর্ধনা

Reporter Name / ৭৯ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি হাসান মিয়া খোকন বিশ্বখ্যাত Harvard University-এ উচ্চশিক্ষার সুযোগ লাভ করায় তাকে সংবর্ধনা দিয়েছে তার সহপাঠীদের সংগঠন ব্যাচ ’৯৩।

 

শুক্রবার (১২ জুন) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোড়া এলাকায় অবস্থিত ‘স্প্লাশ প্যারাডাইস’ বাগানবাড়িতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাচ ’৯৩-এর সহপাঠী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

সংবর্ধনার জবাবে আবেগঘন বক্তব্যে হাসান মিয়া খোকন বলেন, “শিক্ষার কোনো বয়স নেই, আর স্বপ্নের কোনো সীমানা নেই। হার্ভার্ডে পড়াশোনার সুযোগ পাওয়া আমার জীবনের অন্যতম বড় অর্জন। তবে বন্ধুদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মান এই অর্জনকে আরও অর্থবহ করে তুলেছে।”

 

তিনি আরও বলেন, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ তাকে দেশের জন্য আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা দেবে। ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

 

অনুষ্ঠানে বক্তারা হাসান মিয়া খোকনের এ অর্জনকে বন্দর তথা নারায়ণগঞ্জের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে তিনি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

 

অনুষ্ঠানে ব্যাচ ’৯৩-এর সদস্যদের মধ্যে কামরুজ্জামান কামরুল, সামিউল্লাহ, ডা. আলাউল কবির দীপু, রবিউল আউয়াল মিয়াজী, ফারুক আহমেদ মাসুম, ডা. স্বপন, ফয়সাল, জুলহাস খান, উজ্জ্বল, বাবুল, মিজান, মানিক, কাইয়ুম, লিয়াকত, রাসেল, ফয়েজ আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানের শেষপর্বে কেক কাটা, নৈশভোজ, স্মৃতিচারণ ও বন্ধুত্বপূর্ণ আড্ডার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category