• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
  • English Version

হাদি হত্যাচেষ্টার নেপথ্যে যারাই থাকুক, ছাড় নয়: হারুনুর রশীদ

Reporter Name / ৩১৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন


ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যেসব ষড়যন্ত্র হয়েছে, এর নেপথ্যে যারাই থাকুক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশীদ। তিনি বলেছেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা বা নাশকতার চেষ্টা হলে বিএনপি কঠোর অবস্থান নেবে। এছাড়া, নির্বাচনকালীন পরিস্থিতিতে সরকারের শক্ত নজরদারি থাকা জরুরি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এসব কথা বলেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে হারুনুর রশীদ হারুন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চারবারের সাবেক সংসদ সদস্য।

জামায়াতের প্রার্থীদের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে শঙ্কা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে হারুনুর রশীদ বলেন, তারা কি শুরুতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়? তাদের কোনো কার্যক্রমে তো কোনো বাধা দেয়া হয়নি। নির্বাচন শুধু প্রশাসনের দায়িত্ব নয়, গণমাধ্যম, প্রার্থীসহ সবার দায়িত্ব রয়েছে নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করা। গত ১৫ বছর ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেননি। তাই জাতির এই ক্লান্তি লগ্নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিঃসন্দেহে গুরত্বপূর্ণ। সব বাধা অতিক্রম করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts