• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতার দেখানোর নির্দেশ

Reporter Name / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

[ad_1]

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে নতুন করে আসামি হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেম, শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, নুরুজ্জামান আহমেদ বর্তমানে উত্তরা পূর্ব থানার একটি পৃথক মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (নিরস্ত্র) আব্দুল করিম আদালতে আবেদন করে বলেন, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় শনির আখড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে নুরুজ্জামান আহমেদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category