• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে “সাত বন্ধু’র গোসল, দুই জনের মৃত্যু

Reporter Name / ৯১ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

[ad_1]

স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজের চার ঘণ্টা পর বুধবার (১৭ জুন) বিকেলে মেঘনা ফেরীঘাট এলাকা থেকে  দুই শিক্ষার্থীর নিথর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা । 

 নিহতরা হলো-রাজধানীর কদমতলী থানার শনিআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও বর্ণমালা স্কুলের দশম শ্রেণীর ছাত্র মেরাজ (১৫) এবং ধনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে ও এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র কায়েস ভূঁইয়া (১৩)। 

সহপাঠিরা জানান, বুধবার  দুপুরে রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের ৩ জন এবং বর্ণমালা স্কুলের ৪ জন শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে একত্রিত হয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঘুরতে আসে। দুপুর ২টার দিকে তারা নদীতে গোসলে নামে। একপর্যায়ে তাদের মধ্যে দুইজন পানিতে তলিয়ে যাওয়ার সময় মেরাজ ও কায়েস তাদের উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু সাঁতার না জানায় তীব্র স্রোতের তোড়ে মেরাজ ও কায়েস নিজেরাই নদীর পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ চার ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে বিকেল থেকে একে একে মেরাজ ও কায়েসের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। 

নিহতদের পরিবার জানায়, সন্তানরা যে স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে ঘুরতে এসেছে, সে বিষয়ে তারা কিছুই জানতেন না। সাঁতার না জানাটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপ-পরিচালক মো. ওসমান গনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ঘটনাস্থলে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার ও বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিশোর বয়সের শিক্ষার্থীদের এমন অনাকাক্সিক্ষত মৃত্যুতে এলাকায় ও তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category