• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রশাসক এরশাদ আলী ঈশা – IPCSBDPress পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম সিদ্ধিরগঞ্জে শিশু দুইবোনকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১  বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ২২ জন গ্রেপ্তার – IPCSBDPress

সোনারগাঁয়ে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী ‘বউ মেলা

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে শত বছরের পুরোনো বটগাছের নিচে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘বউ মেলা’।

বুধবার (১৫ এপ্রিল) থেকে উপজেলার জয়রামপুর গ্রামে এই মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নারীদের প্রধান্য থাকায় এই মেলাটি দীর্ঘকাল ধরে ‘বউ মেলা’ নামে পরিচিতি লাভ করেছে।

 

 

 

এদিন শত শত হিন্দু নারী ঝুড়িতে করে দেশীয় মৌসুমি ফল, কবুতর এবং দেবীর নামে উৎসর্গ করার জন্য পাঁঠা নিয়ে বটগাছের নিচে জড়ো হন। স্থানীয়ভাবে ‘সিদ্ধেশ্বরী কালীতলা’ হিসেবে পরিচিত এই

স্থানটিকে সবাই এখন ‘বউতলা’ নামেই চেনে।

স্বামীর সোহাগিনী হওয়া এবং সংসার জীবনের বাঁধন আমৃত্যু অটুট রাখার কামনায় নারীরা এই বৃক্ষতলে পূজা অর্চনা করেন। ভক্তরা বটগাছের গোড়ায় মাটি ও দুধ ঢেলে এবং কড়ি দিয়ে নিজেদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে স্তূপীকৃত ফল প্রসাদ হিসেবে সবার মাঝে বিতরণ করা হয়।

 

 ঐতিহ্যের নানা উপকরণের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মেলায় বাঁশি, কাঠের খেলনা, মৃৎশিল্প সামগ্রী, জলচৌকি এবং ঐতিহ্যবাহী খই, কদমা, নিমকি ও জিলাপিসহ হরেক রকমের দোকান বসেছে। মূলত নারীদের মেলা হলেও সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।

 

 পূজার পুরোহিত পন্ডিতদের মতে, বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আজকে পহেলা বৈশাখ। এই শুভদিনে পরিবারের ও স্বামীর মঙ্গল কামনায় হিন্দু ধর্মাবলম্বী নারীরা সিদ্ধেশ্বরী মায়ের আরাধনা করতে এখানে আসেন।

 

মেলার আয়োজক নিলোৎপল রায় জানান, প্রায় শত বছরের বেশি সময় ধরে এই সার্বজনীন পূজার আয়োজন করা হচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এলাকার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই এই মেলার মূল উদ্দেশ্য।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts