• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name / ১৩ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফয়জুল ইসলাম নামে এক ব্যক্তিকে নিরাময় কেন্দ্রের কর্মীরা নির্যাতন ও পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এই ঘটনা ঘটে ।

নিহত ফয়জুল কাঁচপুর বেহাকৈর এলাকার বাসিন্দা এবং ফোছন আলীর ছেলে।

নিহতের স্ত্রী মাসুদা বেগম জানান, মাদকাসক্ত স্বামীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনি তাকে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন। ঈদের পরদিন তিনি স্বামীর জন্য খাবার নিয়ে কেন্দ্রে যান। পরে রাতে স্বামীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

তার অভিযোগ, নিরাময় কেন্দ্রের লোকজনই তার স্বামীকে নির্যাতন করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ হাসপাতালে রেখে নিরাময় কেন্দ্রের লোকজন প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনের কারণেই ফয়জুলের মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts