• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের আব্দুর রহিম – IPCSBDPress বন্দরে ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যু: হত্যা মামলা, গ্রেপ্তার ১ বন্দরে পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, মন্দিরে ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২ ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি দিনাজপুরে শিশুদের নিয়ে অনন্য গ্রিন লার্নিং বিপ্লব – IPCSBDPress মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Reporter Name / ৭৯ Time View
Update : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় পায়রা উড়িয়ে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে সোনারগাঁ উপজেলা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে, যা দিবসটির তাৎপর্যকে আরও বর্ণিল করে তোলে।

 

দিবসের দ্বিতীয় পর্বে সোনারগাঁ স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এসময় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

সকাল থেকেই প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল তন্ত্রপাল, বিএনপি নেতা হারুন-অর-রশীদ মিঠু, যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেল ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হযরত আলী রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

সমগ্র আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts