• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

সোনারগাঁয়ে ইয়াবাসহ লুঙ্গি মিজান সহযোগীসহ গ্রেপ্তার

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

[ad_1]

সোনারগাঁয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী সেলিম (৩৩) কেও গ্রেফতার করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পৌরসভার দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগান থেকে ৭০ পিস ইয়াবাসহ লুঙ্গি মিজান ও তার সহযোগীকে গ্রেপ্তার করে।

এলাকাবাসী জানায় লুঙ্গি মিজান এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে মাদকের ডিলার হিসেবে পুরো পৌর এলাকায় মাদক বিক্রি করতো। এর আগেও মাদক নিয়ে সে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।

২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে সে মাদক ব্যবসায় বেপরোয়া হয়ে ওঠে।

সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় সে তার মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয়রা ভয়ে এর কোন প্রতিবাদ করতে পারেনি।

সোনারগাঁ থানা পুলিশ সম্প্রতি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। তাই লুঙ্গি মিজানের উপর নজরদারি বাড়ায়। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জানা গেছে তাকে থানা থেকে ছাড়ানোর জন্য বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ব্যাপক তদবির করলেও সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ’র দৃঢ় অবস্থানের কারণে সেটা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃত লুঙ্গি মিজান (৩৮) পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও মোসাম্মৎ পারভীন সুলতানা দম্পতির পুত্র।

অপরদিকে তার সহযোগী মোঃ সেলিম মিয়া (৩৩) একই গ্রামের

মোঃ আবুল হোসেন ও সেলিনা দম্পতির পুত্র।

সেলিমের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার হোমনা থানার তালতলি গ্রামে।

 

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, মাদকসহ লুঙ্গি মিজান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category