
[ad_1]
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ৭৯ পিচ ইয়াবাসহ শাহনাজ পারভীন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ মোগড়াপাড়া ইউনিয়নের গোহাট্রা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রেজাউল করিমের মালিকানাধীন শক্তি ফাউন্ডেশনের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাহনাজ পারভীন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার চারগপাড়া এলাকার আয়নদ্দিনের মেয়ে এবং শফিকুল ইসলামের স্ত্রী। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় (ক্রাম বোর্ডের মোড়, সৈকত আলী স্কুল সংলগ্ন) বসবাস করতেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনাজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[ad_2]