• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

সেলিম ওসমানকে ধরে আনার হুঁশিয়ারি টিপুর

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ২৪’র গণঅভ্যুত্থানে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিকেএমএইএ’র সাবেক সভাপতি একেএম সেলিম ওসমান ফতুল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। দ্রুত সেলিম ওসমানকে গ্রেপ্তার না করলে বিএনপির নেতা-কর্মীরাই তাকে ধরে আনবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

বুধবার (৩ জুন) দুপুরে শহরের বরফকল মাঠে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন

 

প্রশাসনকে উদ্দেশ্য করে টিপু বলেন, ওই গডফাদার ওসমান পরিবার এখনো উঁকিঝুঁকি মারছে। সেলিম ওসমান এখনো উইজডমে এসে মিটিং করে। প্রশাসনকে বলতে চাই, ঈদুল আযহার দিনেও গডফাদার সেলিম ওসমান উইজডমে এসেছে। এসে ঈদ পুনর্মিলনী করেছে। আপনারা কী করেন? আগামী দিনে যদি আপনারা সেলিম ওসমানকে গ্রেপ্তার না করেন, তাহলে আমরা বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে নিয়ে আসব।

 

“কারণ উইজডমে বসে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করবে, সেটি হতে দেওয়া হবে না। সুতরাং বাংলাদেশে কোথায় কী হলো, সেটি দেখার বিষয় না। নারায়ণগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকমুক্ত রাখতে হবে ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পদহীন বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আতাউর রহমান মুকুল ও আনোয়ার হোসেন আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category