• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

সিদ্ধিরগঞ্জে সংঘর্ষে আহত ৫, মহাসড়ক অবরোধ

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, রিপন, খোরশেদ, আব্দুল হান্নান, রুবেল ও রাজিব।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিক্ষুব্ধ হকাররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (ঢাকা থেকে চট্টগ্রামগামী লেন) প্রায় ২০ মিনিট অবরোধ করে। ফলে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

হকারদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে শিমরাইল এলাকায় ফলমূলসহ বিভিন্ন পণ্য বিক্রি করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে ছাত্রদলের নেতা সিফাতুর রহমান রাজু, হাবিব ও তানভিরের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। 

তবে সাবেক ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু দাবী করেন, তারা কোনো হামলা চালাননি। বরং হকাররাই সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল আলম জানান, হকার উচ্ছেদকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে হকাররা মহাসড়কের একটি লেন অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। তিনি আরও জানান, ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category