• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

সিদ্ধিরগঞ্জে শিশু দুইবোনকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১ 

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন


সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হারুন মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হারুন মিয়া চাঁদপুর হাজীগঞ্জ থানার তারাপাল্লা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ভুক্তভোগী দুই শিশু আপন বোন। তাদের বয়স ৯ ও ৮ বছর। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়াডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় হাজী মমিন মিয়ার বাড়িতে। ভুক্তভোগী ও অভিযুক্ত একই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

অভিযোগের তথ্যমতে, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বিকেল ৩টার দিকে হারুন মিয়া শিশু দুই বোনকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে তাদের খাবার খাওয়ানো ও মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পরদিন রাতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। বাড়ির মালিক হাজী মমিন মিয়া স্থানীয়দের নিয়ে একটি সালিশি বৈঠক করেন। বৈঠকে অভিযুক্তকে শারীরিকভাবে শাস্তি দেওয়া ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার বাসার একটি ফ্রিজ বিক্রি করে ১০ হাজার টাকা আদায় এবং বকেয়া ভাড়ার সঙ্গে সমন্বয় করা হয়।

তবে ভুক্তভোগী পরিবার এ ধরনের আপস প্রত্যাখ্যান করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমান অভিযান চালিয়ে তাকে আটক করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজান মিজানুর রহমান জানান, যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts