• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৯১০০ লিটার ডিজেল জব্দ, ১ জনকে জেল

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৯১০০ লিটার ডিজেল  জব্দ করা হয়েছে।  এ ঘটনায় সিফাত গাজী নামে এক ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড ও নগদ ৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ( ৩১ মার্চ) বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত গোদনাইল এস ও রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

 

অভিযান শেষে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান,  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন  এবং নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের সার্বিক সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  ৯ হাজার ১০০ লিটার অবৈধভাবে মজুদ করে রাখা  ডিজেল জব্দ করা হয়। এবং  এই ডিজেলের যে  দায়িত্বে ছিলেন তিনি কোন সদত্তর দিতে না পারায় তাকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনে  দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে এবং ৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এবং অনাদায়ে আরো ছয় দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে জব্দকৃত ডিজেল মেঘনা ডিপোর ডিজিএমের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে এই অপরাধের জন্য  সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার জন্য অফিসার ইনচার্জকে  নির্দেশনা প্রদান করা হয়েছে। 

অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত,  নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার আব্দুল বারিক।

 



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category