• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, প্রতিবাদে মহাসড়ক

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

[ad_1]

সিদ্ধিরগঞ্জে একটি মার্কেটের বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ওই মার্কেটের ব্যবসায়িরা। রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে মিতালি মার্কেটের দোকানদার, ব্যবসায়ীও কারখানা মালিকরা সাইনবোডর্ প্রো-এ্যাকটিভ হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন। 

মিতালী মার্কেট ব্যবসায়ীরা জানান, সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় অবস্থিত মিতালী মার্কেট (নির্মাণাধীন) এর বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য ডিপিডিসি কর্তৃক সকাল ১০টার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে মার্কেটের ক্ষুদ্র দোকানদার, ব্যবসায়ীও কারখানা মালিকরা বিদ্যুতের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন অবরোধ করে। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জে থানার ওসি আব্দুল বারিক পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্থ করলে তারা অবোরোধ তুলে নেন।  

ব্যবসায়ী হাসান আল মামুন বলেন, মিতালি মার্কেটটি এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ পাইকারী মার্কেট। এখানে ৬ হাজারের বেশি দোকান ও অসংখ্য ব্যবসায়ী রয়েছেন। বকেয়া বিদ্যুৎ বিলের জন্য ডিপিডিসি কর্তৃপক্ষ মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তার প্রতিবাদে ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

মার্কেট কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক বলেন, আমি গ্রামের বাড়িতে আছি। মার্কেটের বিষয়ে কিছু অবগত নই।  

কমিটির কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, মার্কেটের দোকানদার ও ব্যবসায়ীরা বিদ্যুৎ বিল দিচ্ছেনা। ফলে বিল বকেয়া থাকায় ডিপিডিসি কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা বিল না দিয়ে আন্দোলন করছে আমাদের প্রতিপক্ষ মহলের ইন্দনে।  

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। মার্কেটে দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা মহসড়ক ছেড়ে চলে যান।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category