• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জে ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল বাগপাড়া এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোদনাইল বাগপাড়া এলাকায় শাহিদা নামে এক নারীর পরিচালিত চায়ের দোকানে এ বিস্ফোরণ ঘটে।

 

স্থানীয়রা জানায়, দোকানে ব্যবহৃত সিলিন্ডার থেকেই এ বিস্ফোরণ ঘটে। এতে দোকানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের সময় আশেপাশে থাকা লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।

 

আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category