• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন – IPCSBDPress অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের সিদ্ধিরগঞ্জে ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি শিক্ষাখাতে আ’লীগ সরকারের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে Best Real Money Online Casinos in the US April 2026 হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গরম কমাতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখবেন নাকি খোলা নদীতে ৯ বছর পড়ে আছে ভাঙা সেতু ১৫ কিমি পথ ঘুরছেন ১০ গ্রামের মানুষ – IPCSBDPress সোনারগাঁওয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাংবাদিকদের ওয়াচডগের ভূমিকায় থাকতে হবে: মান্না

Reporter Name / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন


সাংবাদিকদের ওয়াচডগের ভূমিকায় থাকতে হবে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বলেছেন, সাংবাদিকরা শুধু ওয়াচডগ নন, তারা মাঝেমধ্যে পথপ্রদর্শকও হতে পারেন। যারা সাংবাদিকদের দাবিগুলো পূরণ করার অঙ্গীকার করবে, তাদের পেছনেও সাংবাদিকদের ওয়াচডগের মতো থাকতে হবে। তবে সাংবাদিকদের দাবিগুলো অন্তর্বর্তী সরকারের কাছে না জানিয়ে পরবর্তী সময়ে যারা ক্ষমতায় যাবে, তাদের কাছেই বলার পরামর্শ দেন তিনি।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিসি মিডিয়া অ্যাকশন সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে ও  সদস্যসচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন বি‌জে‌সির নির্বাহী মিলটন আনোয়ার।

বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা করা হলেও শেষ পর্যন্ত মানুষ এ দলকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন, বোঝা যায় তো নাকি? আমি জানি না। আপনারা হয়তো বলতে চাইবেন না। আমি বলি, আমার তো মনে হয়… আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না, আমি তো বিএনপি করি না। কিন্তু আমার মনে হয়, অনেক ক্রিটিসিজমের (সমালোচনা) পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts